প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৬:৪০:৫১
নীলফামারীর সৈয়দপুরে ডক্টরস হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম সাথী আক্তার (২৮)।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, নিয়ামতপুর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারকে শনিবার ভোরে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসকদের পূর্বনির্দেশনা অনুযায়ী তাকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছিল।
কর্তব্যরত সিনিয়র নার্সদের ভাষ্য অনুযায়ী, ভর্তি করার পর কিছু সময় রোগীর স্বামী হাসপাতালে অবস্থান করলেও পরে নাশতা আনার কথা বলে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে তিনি আবার ফিরে এসে স্ত্রীর সঙ্গে কথা বলে পুনরায় বাইরে চলে যান। এ সময় রোগী কক্ষে একাই ছিলেন।
পরবর্তীতে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেলে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বামীর উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সাথী আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হোসেন তাহমিদ ইমাম মুক্তা জানান, রোগীর স্বামী কেবল স্যালাইন দেওয়ার অনুরোধ করায় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে স্বামী রায়হান ইসলাম সোহাগের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা হাসপাতালে উপস্থিত হননি।
সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রজন্মনিউজ২৪
ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা বিস্ফোরণে মৃত্যু
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক
নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই
‘চিকিৎসা নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের করুণা নয়, কর্তব্য’